তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেক তো সেলফি তুললেন। এবার না হয় রুচি বদলান। সেলফির বদলে তুলুন ভেলফি। সেরা মুহূর্তকে ধরে রাখতে, তুলুন ভিডিও সেলফি। যার পোশাকি নাম ভেলফি।
নামী রেস্তোরাঁয় ডিনারে গিয়েছেন? বা অনেক দিন বাদে পুরনো বন্ধুদের সঙ্গে বাড়িতেই আয়োজন করেছেন গেট টুগেদার। তাহলে আপনার সুন্দর মুহূর্তগুলোর ভেলফি তো তুলে রাখতেই হবে।
সেলফির কথা বলছি না। ভেলফি-র কথাই হচ্ছে৷ মানে হচ্ছে ভিডিও সেলফি। তাই স্রেফ একটা সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিলেই আপনি আর তেমন হ্যাপেনিং নন। ভেলফি বা ভিডিও সেলফি-ই এখন ইন থিং।
আপনার প্রিয় পছন্দের তারকারাও এখন কিন্ত্ত সেলফির বদলে মজেছেন এই ভেলফিতেই। অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, রিচা চাড্ডা-সাম্প্রতিক ইন্সটাগ্রামে পোস্টও করেছেন।
আপনিও আপনার ভেলফি পোস্ট করতে পারেন নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ভালো ভেলফি তুলতে হলে কয়েকটা কথা মনে রাখবেন। ভালো আলো আছে এমন জায়গাতেই তুলুন আপনার ভিডিও সেলফি।

