ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭

Link Copied!

songgarsoবরিশাল প্রতিনিধি : জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে গাছ কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।
বুধবার সকাল সাড়ে ৭টায় এই সংঘর্ষের পর পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
রঙ্গশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খলিফা জানান, জয়ধর খাঁ এবং জাকির হাওলাদারে মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমিতে থাকা একটি রেইনট্রি গাছ মঙ্গলবার বিকেলে কোটে নেয় জাকির হাওলাদার। এর জের ধরে বুধবার ভোরে জয়ধর খাঁর লোকজন জাকির হাওলাদারের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে হাওলাদার বাড়ির লোকজন পাল্টা আক্রমণে গেলে পরবর্তীতে গ্রামবাসী এসে জড়ো হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ৭ জন আহত হন। এদের মধ্যে মো. মিজান, খোকন হাওলাদার, জাকির হাওলাদার এবং  মো. মুসা এদের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসাপাতালে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, জমির গাছ নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কাঠালিয়া ও রুনশী গ্রামের শত শত গ্রামবাসী জড়িয়ে পড়ে।
সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় আল আমিন ও হাফিজুলকে আটক করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত আছে বলে জানান ওসি।’