ফরিদপুর প্রতিনিধি : ইন্টার্ন চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট চলছে। তালা ঝুলিয়ে দেয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে। এতে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগি ও স্বজনরা।
মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত্যুর ঘটনায় রোগির স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের মারপিট করে। এরই প্রতিবাদে দোষীদের আটক ও শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ বলেন, ‘রোগির স্বজনরা দুই চিকিৎসক ও এক সেবিকাকে চেয়ার দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। এ কারণে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতী পালন করছেন। আমরা জরুরি বিভাগ খোলা রাখার চেষ্টা করছি।’

