ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে দুই পরিবহন শ্রমিক নিহত

Link Copied!

ELECTRICT-SHOCKগাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে ট্রাকের উপরে থাকা দুই পরিবহন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। এতে চালকও আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকালে। নিহতরা হলেন- ট্রাকের সহযোগী মো. উজ্জ্বল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানা রয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানা থেকে মালামাল নেয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ এর একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের সহযোগী উজ্জ্বল মিয়া জড়িয়ে পড়েন। এ সময়ে তাকে উদ্ধার করতে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এছাড়া ঘটনার সময় ট্রাকের মধ্যে আগুন ধরে গেলে ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় গিয়ে গেছেন।