ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন আইয়ুব আলী (২৮)। তিনি সদর উপজেলার বেগুনপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে। নিহত অপর জনের নাম পাওয়া যায়নি।
আহতরা হলেন- নিহত আইয়ুব আলীর স্ত্রী বেলী আকতার (২৮), ঠাকুরগাঁও এগারো মাইল ঝলঝলি গ্রামের জবেদা বেগম (৫০), পঞ্চগড়রের বোদার সুরুজ্জামান (৪০), আলাউদ্দনি (৬০)। তারা ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৩ জন আহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একযাত্রী মারা যান। আহত হন আরো ৮জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আরো একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

