তথ্যপ্রযুক্তি ডেস্ক : এই প্রথম বারের মত আগামীকাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ক্যামেরা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাইট কমিউনিকেশন। ফেস্টিভ্যালের ভেন্যু দৃক গ্যালারি।
ক্যামেরা ফেস্টিভ্যালে ডিএসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, লেন্স, ক্যামেরার প্রয়োজনীয় এক্সেসরিজ, প্রিন্টার ছাড়াও ক্যামেরার সাথে সম্পর্কিত সব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এছাড়া ফেস্টিভ্যালে সিসি টিভি ক্যামেরাও প্রদর্শন করা হবে।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার তৌহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে ক্যামেরার চাহিদা বেড়েই চলেছে। আমাদের যে কোনো স্মৃতিকে ধরে রাখতে এর বিকল্প নেই। তাই এবার আয়োজন করছি ক্যামেরা ফেস্ট।’
প্রদর্শনীতের ক্যামেরা ও ক্যামেরা পণ্য প্রদর্শন ছাড়াও থাকছে ভিন্নধর্মী কিছু আয়োজন। এর মধ্যে আছে সেলফি কনটেস্ট ও ফেসবুকে ফ্রি প্রোফাইল পিকচার তুলে দেয়ার ব্যবস্থা।
বিস্তারিত জানুন ফেসবুকে: facebook.com/CameraFest

