লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার খাগড়িয়া গ্রামে ট্রলিচাপায় মো. মোস্তফা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে খাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মোস্তফা খাগড়িয়া গ্রামের কোয়ার বাড়ির মৃত সফিউল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোস্তফা দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। খাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গণেশ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

