খুলনা প্রতিনিধি : খুলনায় অজ্ঞাত যুবককে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে নগরীর হরিণটানা সড়কের গ্রামীণ ফোনের টাওয়ারের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, অজ্ঞাত যুবকের লাশ হরিণটানা রাস্তার মাথায় গ্রামীণ ফোনের টাওয়ারের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই যুবকের বুকের বামপাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ গাড়িতে এনে দুর্বৃত্তরা এই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

