ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল

Link Copied!

Hortalব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শহরে হরতালের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের ডাক দিয়েছে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্র নিহতের প্রতিবাদে শহরের টি এ রোডে রেলগেট এলাকায় রেললাইন উপরে ফেলেছে তার সহপাঠীরা। পাশাপাশি তারা গাছের গুঁড়ি ফেলে এবং আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে বেলা সাড়ে ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শহরে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
তা ছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস পাঘাচং রেল স্টেশনে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস আজমপুরে এবং চট্টগ্রাম কর্ণফুলী এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সংঘর্ষের ঘটনায় আজ সকালে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান(২০) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে। রেল গেট, টিএ রোড, কান্দিরপাড় মোড়, প্রেসক্লাব রোডসহ শহরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুরো শহর জুড়ে তারা বিক্ষোভ করে।
১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ৪ প্লাটুন বিজিবি কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, নিহত ওই মাদ্রাসা ছাত্রের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শহরের পরিবেশ শান্ত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, তুচ্ছ বিষয় নিয়ে গতকাল বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকশ ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ২ শতাধিত টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। আজ সকালে আহত কিশোর মারা গেলে মাদ্রাসার ছাত্ররা ফের বিক্ষুব্ধ হয়ে উঠে।