ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, নিহত ১

Link Copied!

songgarsoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গতকাল সোমবার পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হাফেজ মাসুদুর রহমানের (২০) মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধকালে বাধা দিলে পুলিশের সঙ্গে মাদারাসা শিক্ষার্থী- অবিভাবকদের সংঘর্ষ বাধে।
মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল তুচ্ছ ঘটনায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হাফেজ মাসুদুর রহমান মারাত্মক আহত হয়ে স্থানীয় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। এছাড়া আরও অন্তত ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছে। আজ সকালে ওই ছাত্রের মৃত্যুর সংবাদ শুনে শিক্ষার্থী ও অবিভাবকরা এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এদিকে, মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ মাদরাসা ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের উপর কয়েকটি তোরণ আওয়ামী লীগ অফিস, বিভিন্ন সরকারি অফিস ও যানবাহন ভাঙচুর করে। মুহূর্তে মধ্যে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় শহরে যানচলাচল। এ ঘটনার পর সকাল ৮টা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইনুল হক উপল জানান, নিহত মাদরাসা ছাত্রের বুকের বামপাশে ও পেটের নিচে বামদিকে আঘাতের চিহ্ন রয়েছে।
১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ( ১১ জানুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাদরাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত শহরের টিএ রোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।