ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাশ্রয়ীমূল্যে লেনোভোর আইডিয়া প্যাড

Link Copied!

laptopতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আইটি মার্কেটে নিয়ে এল লেনোভোর ১০০ সিরিজের আইডিয়া প্যাড । যে সকল ক্রেতারা স্বল্প মূল্যে আধুনিক  প্রযুক্তির ল্যাপটপ খুঁজে বেড়ান তাদের জন্য লেনোভো নিয়ে এসেছে এই ল্যাপটটপটি।
এই ১০০সিরিজের আইডিয়া প্যাড গুলো পুরনো আইডিয়াপ্যাড গুলোর চাইতে  ১০% বেশি স্লিম এবং ৮% বেশি হালকা। ২.৩ কেজি ওজনের আইডিয়াপ্যাডগুলো ২২.৬ মিলিমিটার পাতলা এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ। যার ফলে মুভি দেখা থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কাজ গুলো হয় আরো স্বাচ্ছন্দে।
এতে ব্যবহৃত হয়েছে লিথিয়াম সিলিন্ড্রিকাল নতুন প্রযুক্তির ব্যাটারি যা দীর্ঘস্থায়ী এবং অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে।
পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর সমৃদ্ধ এই আইডিয়প্যিাডটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ।
এছাড়াও এতে রয়েছে ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স কার্ড। যা স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে থাকে । ১ বছর ওয়ারেন্টি সহ এই আইডিয়াপ্যাডটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৭০০ টাকা।