ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ম্যাচ নিষিদ্ধ উমর আকমল

Link Copied!

Omar-Akmalস্পোর্টস ডেস্ক : মাস দুয়েক আগে অনৈতিক কর্মে জড়িয়ে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন উমর আকমল। বছর ঘুরতেই একই দোষে দুষ্ট হলেন ২৫ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার। লঙ্ঘন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণ বিধি। পার পাননি এবারও। এক ম্যাচ নিষিদ্ধ হলেন উমর আকমল। তাই ১৫ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এমন তথ্যই নিশ্চিত করেছে পিসিবি।
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের শুরুতে, কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের হয়ে খেলছিলেন উমর। ওই ম্যাচে আচরণ বিধি লঙ্ঘন করেন তিনি। এরপর তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন ম্যাচে দায়িত্বরত আম্পায়াররা। সব কিছু বিবেচনা করে উমর আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ম্যাচ রেফারি।
এ বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাঃকারে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তেখাব আলম বলেন, ‘পিসিবি আমাদের জানিয়েছে, গত সপ্তাহে করাচিতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ রেফারি কর্তৃক এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে উমর আকমল। এই নিষেধাজ্ঞা যে কোনো ফরম্যাটে এক ম্যাচের জন্য। তাই আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচটিতে তাকে খেলাব না। পরবর্তী ম্যাচগুলোতে উমরকে আমরা পাব।’