ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলিকে দেখেই কুপোকাত কলকাতার জিৎ!

Link Copied!

Jit-joly
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা জলি। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সদ্য পা রাখা একজন নবীন অভিনেত্রী। অথচ এই নবাগতা জলিকে প্রথমবার দেখেই নাকি তার ফ্যান বনে গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ! শুধু তাই না, জলির সাথে সিনেমা করার আগ্রহ থেকে এরইমধ্যে যৌথ প্রযোজনার একটি সিনেমায় প্রথমবারের মত চুক্তিবদ্ধও হয়েছেন পশ্চিম বাংলার খ্যাতিমান এই অভিনেতা।
জানা গেছে, চলতি মাসের ৭ তারিখে জাজ মাল্টিমিডিয়া এবং পশ্চিম বাংলার বাবা যাদবের সাথে যৌথ প্রযোজনার ‘বাদশা’ নামের একটি ছবিতে প্রথমবার চুক্তিবদ্ধ হয়েছেন জিৎ। তার বিপরীতে এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জলি। অভিনেতা জিতের প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করার কারণও অবশ্য এই জলিই। কারণ মুক্তির প্রতীক্ষায় থাকা জলির প্রথম ছবি ‘অঙ্গার’-এর বেশকিছু ভিডিও ফুটেজ দেখে কুপোকাত হয়ে যান পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ।
জলির সৌন্দর্য আর অভিনয় দেখে রীতিমত তার ফ্যান বনে গেছেনও বলে জানা যায়। আর শুধু মাত্র এই কারণে ‘বাদশা’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। এমনই দাবি করেছে দেশি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
যৌথ প্রযোজনার নতুন ছবি ‘বাদশা’ প্রসঙ্গে জাজমাল্টি মিডিয়া জানায়, হ্যাঁ। জিৎকে আমরা ‘বাদশা’ নামের একটি সিনেমার জন্য সাইন করিয়েছি। গত ৭ তারিখে ছবিটি চুক্তিপত্রে সই করেন জলি ও জিৎ। যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করবেন বাবা যাদব (ভারত)। তবে বাংলাদেশ থেকে কে নির্মাণের দায়িত্বে থাকবেন তা এখানো জানাননি তারা।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘বাদশাহ’র শুটিং শুরু হবে আসছে ফেব্রুয়ারির ২৫ তারিখ বাংলাদেশে থেকে। তারপর ভারতের হায়দ্রাবাদ-এর বিখ্যাত রামুজি ফিল্ম সিটি এবং সব শেষে অস্ট্রেলিয়াতে ছবিটির শুটিং হবে। ছবির সঙ্গীত পরিচালনা করবেন কলকাতার প্রখ্যাত সঙ্গীতজন জিৎ গাঙ্গুলী এবং বাংলাদেশ থেকে ইমন সাহা।