ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গোপন কথাটি রবে না গোপনে…’

Link Copied!

Niloy-Shokh
বিনোদন ডেস্ক : গোপনেই বিয়েটা সেরে ফেললেন তারা। কিন্ত রবীন্দ্রনাথ লিখে গেছেন, ‘গোপন কথাটি রবে না গোপনে..’। সে কথাই ফলে গেলো।  দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে করলেন রঙিন পর্দার জনপ্রিয় জুটি শখ-নিলয়।
বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয় এই দুই তারকার। পারিবারিক সূত্রে জানা যায়, পুরনো ঢাকাস্থ শখের পৈত্রিক বাসায় দশ লাখ  এক টাকা দেনমোহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

Niloy-Shokh 2
মধ্যরাতে জনপ্রিয় এ ‍জুটির বিয়ের খবর ফাঁস হয়ে যায় গণমাধ্যমে। কিন্তু বধুবেশে শখ আর বর সেজে নিলয়কে দেখতে ভক্তদের বাসনাযে অপূর্ণই থেকে যাচ্ছিলো। তাও অপূর্ণ রইলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হল তাদের বিয়ের ছবি।

Niloy-Shokh 3
জানা যায়, হুট সিদ্ধান্তে  গতকাল রাত ১১টায় বিয়ের আয়োজনটি সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতেই শখকে নিয়ে নিজের বাসায় উঠেছেন নিলয়।