ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব বিশ্বকাপ হবে ১৬ দলেরই
অস্ট্রেলিয়া বাদে বাংলাদশে আসছে সব দল

Link Copied!

BCB-Juba-Dalস্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৬টি দলই চূড়ান্ত হয়েছে। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর আয়ারল্যান্ডকে ‘ডি’ গ্রুপে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই টুর্নামেন্টে দল সংখ্যায় কোনো হেরফের হচ্ছে না। নির্ধারিত দলগুলোর অন্য কেউ হাঁটেনি অস্ট্রেলিয়ার পথে। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি জানিয়েছে ইতোমধ্যে ১৬টি দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে নয়টি টেস্ট খেলেুড়ে দেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ রয়েছে টেস্ট খেলুড়ে দেশের তালিকায়। আর বাকিগুলো আইসিসির সহযোগী সদস্য। সাত সযোগী সদস্য দেশ হল-আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের চার শহরের আট ভেন্যুতে শুরু হবে যুব ক্রিকেটারদের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা​ ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।
আয়ারল্যান্ড ও নেপাল উভয় দল ২০১৪ সালের যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দল দুটি সপ্তমবারের মতো খেলছে এই টুর্নামেন্টে। আর প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে ফিজি। দলটি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ট্রফি জিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। স্টার স্পোর্টস দেখাবে ম্যাচগুলো। যেখানে চট্টগ্রাম থেকে চারটি, মিরপুর থেকে নয়টি ও ফতুল্লা থেকে সাতটি ম্যাচ সরাসরি দেখানো হবে। এর আগের তিনটি আসরে ১০টি করে ম্যাচ টেলিভিশনে দেখানো হয়।