ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালা ভেঙে হোস্টেল কক্ষ নিয়ন্ত্রণে নিল ছাত্রলীগ

Link Copied!

Govt.-Collegeবগুড়া প্রতিনিধি : বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ হোস্টেলের তালা ভেঙে কক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বহিস্কৃত ছাত্রলীগ নেত্রীসহ তিন নেতাকর্মী।
শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কক্ষের দখল নেয়া হয়। এ ঘটনায় মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হোস্টেল কর্তৃপক্ষ জানায়, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভানেত্রী আঞ্জুমান আকতার আয়না ও সাধারণ সম্পাদিকা রত্না সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। সভানেত্রীর কক্ষ থেকে মালামাল চুরির ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সাধারণ সম্পাদিকা গ্রুপের কর্মীরা সভানেত্রী গ্রুপের কর্মী মোস্তাকিয়া আকতারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাসহ উভয় গ্রুপের ছয় জনকে হোস্টেল থেকে বহিস্কার করে এবং তাদের কক্ষ দুটিতে তালা লাগিয়ে দেয়।
এরপর থেকেই বহিস্কৃত ছয় জনই ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন। শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের নেতৃত্বে নেতাকর্মীরা হোস্টেলের ৪০৭ নং কক্ষের তালা ভেঙে রত্না সরকার ও তার সহযোগি তোমানিয়া আফরিন তিমু এবং রোকেয়া সরকার তিশাকে কক্ষের দখল বুঝিয়ে দেয়। এ নিয়ে সভানেত্রী গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে সভানেত্রী আঞ্জুমান আকতার আয়না জানান, হোস্টেল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা নেত্রী জোরপূর্বক কক্ষের তালা ভেঙে দখল নিয়েছে। হোস্টেল কর্তৃপক্ষ তাকে ছাড়াও তার সমর্থক মাকসুদা আকতার এবং মোস্তাকিয়া আকতারকে সাময়িক বহিস্কার করেছিল।
জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস জানান, দু’পক্ষই হোস্টেলের বাইরে অবস্থান করতো। বিষয়টি সমাধানের জন্য হোস্টেল সুপারকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ না নেয়ায় তিনি দুই পক্ষকেই হোস্টেলে অবস্থান নিতে বলেছেন। তবে তার আহ্বানে সাধারণ সম্পাদিকা হোস্টেলে ফিরে গেলেও সভানেত্রী আসেননি।
এ বিষয়ে জানতে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের হোস্টেল সুপার নাসিমা আকতার জাহানকে কয়েকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।