ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির হলে ককটেল উদ্ধার

Link Copied!

Koktelরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের ক্যান্টিনের সামনের মাঠ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, মাদার বখ্শ হলের ক্যান্টিনের সামনের মাঠে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল কে বা কারা রেখে দেয়। পরে দুপুরে হলের দায়িত্বরত প্রহরী ককটেলটি দেখতে পান। এসময় পুলিশকে খবর দিলে তারা ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘হলে ককটেল পাওয়ার বিষয়টি শুনেছি। এরপর তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। পরে পুলিশ এসে সেটি নিয়ে গেছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, পুলিশ গিয়ে ককটেলটি নিয়ে এসেছে। তবে কে বা কারা তা সেখানে রেখেছিল তা জানা যায়নি।