ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ
টাইগাররা এখন খুলনায়

Link Copied!

খুলনা যাওয়ার পথে যশোর বিমানবন্দরে নামার পর সাকিব আল হাসান

খুলনা যাওয়ার পথে যশোর বিমানবন্দরে নামার পর সাকিব আল হাসান

খুলনা প্রতিনিধি : জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে শুক্রবার দুপুরে খুলনায় পৌঁছেছে টাইগাররা। শুক্রবার দুপুর ২টার দিকে খুলনায় এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সকালে ঢাকা থেকে বিমান যোগে যশোর হয়ে বাসযোগে এসে খুলনার ‘হোটেল সিটি ইন’-এ উঠেছে মাশরাফি বিগ্রেড। এদিকে সৌম্য সরকারের আমন্ত্রণে শুক্রবার সকালে সাতক্ষীরা গেছেন টাইগার দলপতি মাশরাফি। সাতক্ষীরা থেকে রাতেই খুলনায় টিম হোটেলে পৌঁছবেন সৌম্য ও মাশরাফি। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু  বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তায় শুক্রবার দুপুর ২টার দিকে মহানগরীর হোটেল সিটি ইনে এসে পৌঁছেছে জাতীয় দল।

হাস্যেজ্জ্বল সাব্বির রহমান

হাস্যেজ্জ্বল সাব্বির রহমান

আগামী ১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ। আর সিরিজের বাকী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি। শিডিউল অনুযায়ী আগামী ১১ জানুয়ারি খুলনায় আসার কথা থাকলেও সিরিজ শুরুর এক সপ্তাহ আগেই টাইগাররা চলে এসেছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার আসলেও জিম্বাবুয়ে ক্রিকেট দল খুলনায় আসবে ১২ জানুয়ারি।
শনি ও রোববার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।