ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ ও ৩য় মেধা তালিকা

Link Copied!

JBজবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ৪র্থ মেধা তালিকা ও ৩য় মাইগ্রেশন তালিকা এবং ‘ই’ ইউনিটের ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষার ৩য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
‘ডি’ ইউনিটের ৪র্থ মেধা তালিকায় ও ‘ই’ ইউনিটের ৩য় মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হিসেবে গণ্য হবে।
মাইগ্রেশন তালিকায় শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ‘ডি’ ইউনিটের ৫ম মনোনয়ন তালিকা আগামী ১৩ জানুয়ারি প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মনোনয়নসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।