ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুরু গোবিন্দ কুট্টি ফেস্টিভ্যালে বাংলাদেশের নৃত্যশিল্পী অমিত

Link Copied!

Amitবিনোদন প্রতিবেদক : ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশান এর আয়োজনে কলকাতার জ্ঞান মঞ্চে আগামী ২১ জানুয়ারি আয়োজিত হতে চলেছে গুরু গোবিন্দ কুট্টি ফেস্টিভ্যাল। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন প্রথমবারের মতোন এ উৎসবের আয়োজন করতে চলেছে।
বাংলাদেশ থেকে এ উৎসবের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভরতনাট্যম নৃত্যশিল্পী, শিক্ষক এবং নৃত্য-পরিচালক অমিত চৌধুরী।
উৎসবে অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন– ‘উৎসবটি আমার কাছে একেবারেই নতুন। হঠাৎ করেই ওরা আমাকে জানালো যে বাংলাদেশ থেকে আমি সিলেক্ট হয়েছি। তো পরিকল্পনা করেছি যে নরসিংহ কৌতুভম এবং ভার্নাম – ভরত নাট্যমের এ দুটো পরিবেশনা উপস্থাপন করবো এ উৎসবে।’ তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমের উপর স্নাতক এবং মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন। অমিত চৌধুরী ২০১১ সালে ‘কাল কি কালাকার’ নামক ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করে ‘শৃঙ্গারাম’ পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি বেঙ্গল ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল-২০১৪ তে নৃত্য পরিবেশন করেন। বর্তমানে অমিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে, সাধনা এবং কল্পতরু সংগঠনে শিক্ষক এবং নৃত্য পরিচালক হিসেবে কর্মরত আছেন।