ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়া সেনকে ডাকছে ঢালিউড!

Link Copied!

Riya Senবিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে দুই বাংলা যখন হুমড়ি খেয়ে পড়েছে, ঠিক তখনই এ বিষয়ে কথা বললেন কলকাতার নায়িকা রিয়া সেন। তার ভাষায়, ‘এদেশ আর ওদেশ-যাই হোক না কেন, দিনের শেষে আমরা তো সবাই বাঙ্গালিই!’ শুধু তাই নয়, রিয়া জানালেন, বাংলাদেশ থেকে অনেক ছবির অফার পাচ্ছেন তিনি। যদিও এ ধরণের কোন তথ্য দেশিয় নির্মাতাদের কাছ থেকে পাওয়া যায়নি।
যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘হিরো ৪২০’ ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা রিয়া সেন। ছবিটি নিয়ে বাংলাদেশের মতো কলকাতার গণমাধ্যমগুলোও বেশ প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সেই ধারবাহিকতায় ওপার বাংলার একটি দৈনিক সম্প্রতি নায়িকা রিয়া সেনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
এতে তার কাছে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের ফলে দু’দেশের চলচ্চিত্র শিল্পের কোন লাভ হবে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে রিয়া সেন বলেন, ‘ইটস অ্যা গ্রেট আইডিয়া। যৌথ প্রযোজনার ফলে বাংলা ছবির বাজারটা বেড়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ-দু’টো বাজারই ব্যবহার করা যাচ্ছে। আরে, এদেশ আর ওদেশ-যাই হোক না কেন, দিনের শেষে আমরা তো সবাই বাঙ্গালিই! ’
Riya Sen 2এদিকে বাংলাদেশের প্রতি তার আলাদা দূর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার একটা দূর্বলতাও আছে। আমার দিদিমা (সুচিত্রা সেন) বাংলাদেশের পাবনার মেয়ে। বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছি। আবার যেতে চাই! ওদেশের অনেক ছবির অফার পাচ্ছি। জানেন, দিদিমার নামে ওখানে একটি মিউজিয়ামও বানানো হচ্ছে! যাই হোক, আমার মনে হয় যৌথপ্রযোজনার ব্যাপারটা বাংলা ছবির ক্ষেত্রে দারুণ একটা সিদ্ধান্ত!’
উল্লেখ্য, ১৯৯১ সালে নির্মিত ‘বিষকন্যা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রিয়া সেন। এছাড়া প্রখ্যাত নায়িকা সুচিত্রা সেনের নাতনী তিনি। তার বোন রইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করেন।