ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ঘর বাঁধলেন শখ-নিলয়

Link Copied!

Sokh-Niloyবিনোদন প্রতিবেদক : দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে করলেন রঙিন পর্দার জনপ্রিয় জুটি শখ-নিলয়। বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয় এই দুই তারকার। পারিবারিক সূত্রে জানা যায়, পুরনো ঢাকাস্থ শখের পৈত্রিক বাসায় দশ লাখটাকা দেনমোহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পারিবারিকভাবে কিছুটা গোপনীয়তার সঙ্গেই ঘর বাঁধেন এ জুটি।
২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন তারা। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় গুঞ্জন উঠে ঘর বাঁধছেন শখ-নিলয়। তাদের বাগদান সম্পন্ন এমন খবর প্রচারিত হলে তা অস্বীকারও করেন তারা। কিন্তু তাদের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ভোগান্তির শিকার হন নির্মাতা সানিয়াত। নিলয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় শখ ঘোষণা দেন তার সঙ্গে আর কোন কাজ করবেন না তিনি।
প্রায় দু’বছর পর ২০১৪ সালে প্রণয়ে ফেরেন তারা। শুরু হয় চলচ্চিত্রটির কাজ। গণমাধ্যমে নিজেদের শুধুই বন্ধু বলে উল্লেখ করলেও জানা যায়, ফের চুটিয়ে প্রেম করছেন দু’জন। সম্প্রতি শখের জন্মদিনে পারিবারিক আসরে তাদের ‍দু’জনের ঘনিষ্ঠ ছবিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
তবে কথা রাখেন নি শখ। গণমাধ্যমে শখ বলেছিলেন, ‘বিয়ে করলে গোপনে কেন? সবাইকে জানিয়েই করবো।’ গতকাল রাতে গোপনেই ঘর বেঁধেছেন শখ। জানা যায়, নিলয়ের উত্তরার ফ্ল্যাটে খুব শিগগিরই শুরু হচ্ছে তাদের যৌথ যাপন।