ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজ যুবারা এখন বাংলাদেশে

Link Copied!

Windiesস্পোর্টস ডেস্ক : আগামী ২৭ জানুয়ারী থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। তবে বেশ আগেই শুক্রবার সকালে বাংলাদেশে এসে পৌছেছে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল। সকাল সাড়ে দশটায় ২৫ সদস্যের উইন্ডিজ শিবির হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পা রাখে। সেখান থেকে হোটেল লা মেরিডিয়ানে উঠেছে তারা।
এত আগের আসার কারণও রয়েছে। আর তা হলো স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ১১ জানুয়ারী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে তারা বাংলাদেশের যুবাদের বিরুদ্ধে।
বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ জানুয়ারী। তবে ভেন্যু পরিবর্তন হবে। এই দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।