ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না খেয়ে মারা যাচ্ছে সিরিয়ার মাদায়া শহরের মানুষ

Link Copied!

Syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার মাদায়া শহরের প্রায় ৪০ হাজার মানুষ খাদ্য সংকটে পড়েছে। সেখানকার লোকজন ঘাস, লতা-পাতা খেয়ে বেঁচে আছে। লেবানন সীমান্ত সংলগ্ন শহরটিতে ইতোমধ্যে অনাহারে ২৩ জন লোক মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার মাদায়া শহরে মানবিক সহায়তা সরবরাহে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। অবরুদ্ধ অবস্থায় থাকা মাদায়া শহরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।
দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং লেবানন সীমান্ত থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাদায়া শহরটি বেশ কয়েক মাস ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে না খেতে পেয়ে বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
আব্দেল ওয়াহাব আহমেদ নামের ওই বাসিন্দা আরও জানিয়েছেন, ‘সরকার বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা ওই শহরটিতে অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ জন মানুষ মারা গেছে। বহুদিন ধরে অবরুদ্ধ রয়েছে মাদায়া শহরটি। এখানকার লোকজন এখন মাটি-ঘাস-গাছের পাতা খাচ্ছে কারণ খাবার আর কিছুই নেই। শীতের কারণে পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। ঘাস-পাতাও শুকিয়ে যাচ্ছে।’
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার সরকার যেহেতু মাদায়ায় মানবিক সাহায্য পৌঁছাতে রাজী হয়েছে, সুতরাং কোন ঝামেলা না হলে সোমবারের মধ্যে সেখানে সাহায্য সামগ্রী নিয়ে ট্রাক পৌঁছাতে পারবে। এদিকে সেভ দা চিলড্রেন জানিয়েছে, মাদায়ায় জরুরি ভিত্তিতে খাবার, চিকিৎসা সামগ্রী, জ্বালানী সামগ্রী পৌঁছানো না গেলে বহু শিশুর মৃত্যুর হবে।
সেখানকার স্থানীয় হাসপাতালগুলোর অবস্থাও শোচনীয়। হাসপাতালে বর্তমানে দেড়শ’য়ের বেশি মানুষ অচেতন অবস্থায় আছে। অবরোধ আরোপের পর থেকে শহরটিতে জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ কমে গেছে। কোনও ওষুধও নেই সেখানে চিকিৎসা সেবা দেওয়ার মত। হাসপাতালগুলোতে কোনো বেডও খালি নেই। এমনকি অ্যাম্বুলেন্সও নেই। সবার দাবি একদিনের জন্য যেন অবরোধ তুলে নেয়া হয়।