বিনোদন ডেস্ক : জেলবাসতো অপরাধীর জন্য পুনর্বাসন কেন্দ্র। সেখানে গেলে কোনো কোনো অপরাধী তার ভুল বুঝতে পারে, অনেকে তার নিজেকে পরিবর্তন করে অপরাধ থেকে দূরে সরে যায়। এমন মানুষকে সদা স্বাগত জানাতে চায় জেল কর্তৃপক্ষও। এবার এমনই সহৃদয়বান দৃষ্টি দেখালো ভারতের পুনের একটি জেলখানা। আর তা দেখালো বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বেলায়!
সঞ্জয় দত্ত। বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৯৩ সালে সংঘটিত মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের মে মাস থেকে জেল খাটছেন অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘ ১ বছরের বেশী সময় ধরে আছেন পুনের একটি জেলখানায়। আর সেখানেই নাকি সঞ্জয় দত্ত ভালো মানুষ হিসেবে সদয় দৃষ্টি কেড়েছেন জেলকর্তৃপক্ষের। আর তাই সাজা শেষ হওয়ার আগেই সঞ্জয় দত্ত ছাড়া পেতে যাচ্ছেন জেলবাস থেকে।
সদাচারণ এবং জেলখানার ভেতর একটা ভালো অবস্থান তৈরি করায় জেলকর্তৃপক্ষ অভিনেতা সঞ্জয় দত্তের উপর ব্যাপক সন্তুষ্ঠ হয়েছেন। আর এর জন্য সঞ্জয়কে পুরস্কৃতও করতে চান তারা। আর তারই ধারাবাহিকতায় সঞ্জয় দত্তের উপর যে চূড়ান্ত সাজা ছিল তা কমিয়ে মওকুফ করে দিয়েছেন তারা। ফলে চূড়ান্ত সাজা শেষ হওয়ার আগেই জেল থেকে বের হচ্ছেন এই তুমুল জনপ্রিয় অভিনেতা সঞ্জয়।
ছয় বছরের জেল খাটার কথা থাকলেও মাত্র দেড় বছর জেলবাস করার পর আসছে ফেব্রুয়ারির ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছেন এই অভিনেতা।
উল্লেখ্য, বলিউডের অন্যতম জনিপ্রয় ও আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত, আর এবার রুপালি পর্দায় তার আত্মজীবনী নির্মাণ করতে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মত চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার হিরানি। ছবিটি নিয়ে চলতি বছরেই কাজ শুরু হবে বলেও জানা গেছে। সঞ্জয় দত্তের বাস্তব জীবন নিয়ে নির্মিতব্য ছবিটির এরই মধ্যে স্ক্রিপ্টও চূড়ান্ত করে ফেলেছেন হিরানি।

