ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কার হাতে পশ্চিমের পুরস্কার

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : প্রথমবার কোনো ভারতীয় হিসেবে ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিলেন বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার গুরুত্বপূর্ণ ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করলেন তিনি।
ভারতীয় এই অভিনেত্রী আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে এক শিক্ষানবীশ ‘এফবিআই’-এর এজেন্ট অ্যালেক্স পেরিসের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি প্রচার হওয়া মাত্রই টেলিভিশন সিরিজটির জন্য দর্শকের কাছ থেকে প্রচুর প্রশংসা পান তিনি। অ্যাওয়ার্ডটিতে মনোনয়ন পেয়েই এমনিতেই ব্যাপক উত্তেজিত ছিলেন প্রিয়াঙ্কা, আর এবার পুরস্কারটি অর্জন করে পুরো আকাশে ভাসছেন তিনি। কারণ এটি যে কোনো ভারতীয় হিসেবে প্রথম অর্জন!
অ্যাওয়ার্ডটির জন্য তাকে হারাতে হয়েছে হলিউড এবং আমেরিকান টিভি স্টার এমা রোবার্টস, জেমি লি কার্টিস, লি মাইকেল এবং মার্সিয়া গের মত বিশাল মাপের তারকা অভিনেতা অভিনেত্রীদের।
পিওপল চয়েস অ্যাওয়ার্ড জিতে নেয়ার পর প্রিয়াঙ্কা টুইট করে বলেন, আমি খুবই ভাগ্যবতী! পিওপল চয়েস অ্যাওয়ার্ড পেতে যারা আমাকে ভোট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের ভালোবাসা ছাড়া আমিতো কিছুই না।
গতকাল জমকালো আয়োজনের ভেতর দিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয়াঙ্কার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।