ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের পছন্দের তারকারা

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : পিওপল চয়েস অ্যাওয়ার্ড আমেরিকার বাৎসরিক একটি জরিপ। যেখানে দর্শকের সরাসরি পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ভোট নিয়ে নির্ধারণ হয় টিভি অনুষ্ঠান ও সিনেমার বিভিন্ন জেনর থেকে প্রিয় অভিনেতা, অভিনেত্রী কিংবা মুভি বা শো’য়ের নাম। তাই বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেও আমেরিকান তারকাদের কাছে এটি গুরত্বপূর্ণ, কারণ এখানে দর্শকই মূল বিচারক!
গেল বছরে টিভি শো, ধারাবাহিক, টক শো, কমেডি শো এবং সিনেমার বিভিন্ন জেনর থেকে প্রিয় অভিনেতা, অভিনেত্রীদেরকে ভোট দেন আমেরিকান দর্শক। তাদের ভোটের উপর নির্ধারণ হয় জয়ী বিজয়ীর নাম। এবার আমেরিকান দর্শকদের কাছে চমক সৃষ্টি করেছে বলিউডের অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবার আমেরিকায় পা রেখেই সেখানকার দর্শকদের মন কেড়েছেন এই ভারতীয় অভিনেত্রী। যদিও অ্যাওয়ার্ডটির জন্য তাকে হারাতে হয়েছে হলিউড এবং আমেরিকান টিভি স্টার এমা রোবার্টস, জেমি লি কার্টিস, লি মাইকেল এবং মার্সিয়া গের মত বিশাল মাপের তারকা অভিনেতা অভিনেত্রীদের।
এখানে দেখে নিতে পারেন দর্শকের ভোটে নির্বাচিত প্রিয় অভিনেতা অভিনেত্রী ও টিভি শোয়ের নাম:
প্রিয়াঙ্কা চোপড়া, টিভি সিরিজ কোয়ান্টিকো’র জন্য প্রিয় অভিনেত্রী
প্রিয় মুভি, এবং প্রিয় অ্যাকশন মুভি: ফিউরিয়াস৭
টিভি নেটওয়ার্ক কমেডি: দ্য বিগ ব্যাঙ থিওরি
প্রিয় টিভি ড্রামা: গ্রেস অ্যানাটমি
প্রিয় অভিনেতা(ড্রামাটিক মুভি): জনি ডেপ
প্রিয় অভিনেত্রী(ড্রামাটিক মুভি): ডাকোটা জনসন
প্রিয় কমেডি মুভি অভিনেত্রী: মেলিসা ম্যাকার্থি
প্রিয় অভিনেত্রী(মুভি): সান্ড্রা বুলক
প্রিয় অভিনেতা(অ্যাকশন মুভি): ক্রিস হেমসওয়ার্থ
প্রিয় টিভি হোস্টিং টিম: ‘দ্য টক’
প্রিয় কম্পেটিশন শো: ‘দ্য ভয়েস’