ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের ভিসা পেলেন আমির

Link Copied!

Amirস্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সফর নিশ্চিত হল মোহাম্মদ আমিরের। তাই পাকিস্তান দলের হয়ে খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার পথে সব বাধা দূর হল এই পেসারের। এর আগে দীর্ঘ বিতর্কের পর জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী এই পাকিস্তানি। তবে তার অন্তর্ভুক্তির শর্তই ছিল ভিসা পাওয়া সাপেক্ষে তিনি সফরে যাবেন। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ইমিগ্রেশন অফিস আমিরের ভিসা দেয়ার বিষয়টি নিশ্চিত করে।
আগামী শনিবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান দল। আর তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ নিয়ে গঠিত সীমিত ওভারের মিশন শুরু হবে ১৫ জানুয়ারি। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে কারাদণ্ডসহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন আমির। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত বছর শেষ হযেছে। নিউজিল্যান্ডের আইনে অপরাধের দণ্ডে শাস্তিপ্রাপ্ত কাউকে ভিসা প্রদানের নিয়ম নেই। তবে পিসিবির অনুরোধে তারা ভিসা প্রদান করেছে।
ভিসা প্রধানের বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন নিউজিল্যান্ডের এরিয়া ম্যানেজার মাইকেল কারলে। স্থানীয় এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইমিগ্রেশন নিইজল্যান্ড এটা নিশ্চিত করছে যে চলতি মাসে পাকিস্তান দলের সঙ্গে মোহাম্মদ আমিরের ভ্রমণের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগ পাকিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহায়তা নিয়েছে। তারা নিশ্চিত করেছেন যে আমির তার পূর্ব অপরাধের সাজা ভোগ করেছে।’
গত বছর ইংল্যান্ডে ভিসার আবেদন করেও আমির সফল হননি। তাই নিউজিল্যান্ডের ভিসাপ্রাপ্তি নিয়ে পিসিবির কিছুটা শঙ্কা ছিল। অবশ্য এর আগেই কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ও নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড হোয়াইট আমিরের সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান।