স্পোর্টস ডেস্ক : ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) এভারটনের কাছে হারল ম্যানচেস্টার সিটি। গুডিসন পার্কে সেমিফাইনালের প্রথম লেগের খেলায় বুধবার রাতে এভারটন জয় পেয়েছে ২-১ গোলে। জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে থাকল এভারটন। দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের খেলা হবে আগামী ২৭ জানুয়ারি। ওই ম্যাচে ড্র করলেই ফাইনালে চলে যাবে এভারটন।
এভারটনের রোমেলু লুকাকু চলতি মৌসুমের ১৯তম গোল করেন এই ম্যাচে। রামেরিও ফানেস মরির গোলে প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় এভারটন। ৭৬ মিনিট জেসাস নাভাসের গোলে সমতায় ফিরে ম্যানসিটি। তবে দুই মিনিটের ব্যবধানে সেই সমতা ভাঙতে সক্ষম হন লুকাকু।
ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির জন্য বিষয়টি সত্যি হতাশার। তবে তিনি অভিযোগ করছেন এভারটনের প্রথম গোলটি অফসাইড ছিল। তিনি বলেন, ‘এভারটনের প্রথম গোল ছিল পুরোপুরি অফসাইড। একইসঙ্গে জেসাস নেভাস যে ফাউল করেছে তা ছিল পেনাল্টি। ম্যাচ শেষে রেফারিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ সবকিছু এখানে পরিস্কার ছিল।

