ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেছালো অনার্স ৩য় বর্ষের পরীক্ষা

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : সময়সূচি প্রকাশের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পেছালো ২০১৪ সালের অনার্স (স্নাতক) তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচি। নতুন সময়সূচি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে  মার্চের ১২ তারিখ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সংশোধিত এ সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর প্রকাশিত সূচি অনুযায়ী ২০ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
এ সময়সূচি প্রকাশের পর আন্দোলনে নামে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ক্লাস না করিয়ে, সিলেবাস শেষ না করে, সিলেবাস নামক বস্তাকে তাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।
সে সময় পরীক্ষার সূচি পরিবর্তন করে কমপক্ষে ১ মাস সময় বাড়ানোর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় ২ হাজার ২শ কলেজের ৩ লাখের মতো অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানবন্ধনসহ নানান কর্মসূচি পালন করে।
তাদের আন্দোলনের প্রেক্ষিততে বুধবার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার সংশ্লিষ্ট আরো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।