ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে কারফিউ জারি

Link Copied!

yamenআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের এডেন শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা সূত্র জানিয়েছে, জিহাদিদের হাতে নিরাপত্তা বাহিনীর নয় সদস্যসহ ১৭ জনের মৃত্যু হওয়ায় কারফিউ জারি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন কর্নেলও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শহরের স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ইসলামিক স্টেটের যোদ্ধারা শেইখ আলি ওসমান নামে এক সুফি ইমামকে গুলি করে হত্যা করেছে। ওই নেতাকে মধ্যপন্থী হিসেবে সবাই সম্মান করতেন।
এডেনের নিরাপত্তা কমিশন সোমবার স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে। কয়েক ঘণ্টা ধরে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রোববার এডেনে অস্ত্রধারী একদল লোককে দেখেছেন। তারাই ওই হামলা চালিয়েছে।
এই শহরকে কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য রাজধানী হিসেবে ঘোষণা করেছে। এখানে গত বছর সরকারপন্থী বাহিনী এবং শিয়া হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা বহুবার একে অপরের ওপর হামলা চালিয়েছে। তবে সৌদি জোটের সহায়তায় সরকারপন্থীরা পুনরায় এডেন এবং এর কাছাকাছি আরো চারটি প্রদেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।