ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে সৌদির বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

Link Copied!

abdle-al-jubayerআন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে রিয়াদ। একই সঙ্গে শিয়া অধ্যুষ্যিত এই দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করাও ঘোষণা দেয়া হয়েছে। এর আগে গত রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল সৌদি আরব।
শনিবার রাতে তেহরানে সৌদি দূতাবাসে হামলার জের ধরে তেহরানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছে সৌদি সরকার। ওই হামলার জন্য ইরান সরকারকে দায়ী করেছে রিয়াদ। শিয়া নেতা শেখ নিমর আল নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে শনিবার রাতে তেহরানের সৌদি দূতাবোসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবেদ আল জুবায়ের রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য ইরানই দায়ী। এসময় তিনি শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ডের পক্ষেও সাফাই দেন। তিনি আরো বলেছেন, ইরান ‘একটি স্বাভাবিক দেশের মত’ আচরণ করলেই কেবল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। তবে সম্পর্ক ছিন্ন করলেও ইরানি তীর্থযাত্রীরা হজ ও উমরাহ করার জন্য সৌদি আসতে পারবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে দু দেশের নেতাদের প্রতি সম্পর্ক স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।