ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সময় বাড়লো হিমাগার ঋণ পুনঃতফসিল আবেদনের

Link Copied!

Banladesh Bankঅর্থনৈতিক প্রতিবেদক : কৃষকদের বৃহত্তর স্বার্থে দেশের সব অঞ্চলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হিমাগার প্রকল্পগুলো পুনর্বাসনের জন্য অনিয়মিত ঋণ ব্লকড বা পুনঃতফসিলের জন্য আবেদন করার সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সুবিধার কথা জানিয়ে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গেল বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হিমাগার প্রকল্পগুলো পুনর্বাসনের জন্য যেসব সুবিধা দেয়া হয়েছিল, তার আওতায় অনিয়মিত ঋণ ব্লকড বা পুনঃতফসিলের আবেদন করার সময়সীমা অতিক্রান্ত হলেও ব্যাংকগুলোর কাছ থেকে এখনো এ ধরনের আবেদন পাওয়া যাচ্ছে। যে কারণে আবেদন করার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বর্ধিত করা হলো।
এ সময়ের পর আর অবেদন করার কোনো সুযোগ দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, কৃষকদের বৃহত্তর স্বার্থে স্থাপিত হিমাগার প্রকল্পগুলোর পুনর্বাসনে কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালের ২৯ জানুয়ারি বেশ কিছু সুবিধা প্রদান করেছিল। এতে প্রচলিত ডাউনপেমেন্টের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছিল। পরবর্তীতে ৩ মার্চ সংশোধিত এক সার্কুলারে হিমাগার প্রকল্প স্থাপনে নতুন ঋণ প্রাপ্তিতে জামানত গ্রহণের শর্তও শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক।