ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

Link Copied!

asugang-fertilizer-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
সোমবার ভোর ৬টা থেকে কারখানার এসএনসি ব্রয়লারে ক্রটি দেখা দেয়ায় হঠাৎ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
চলতি অর্থ বছরে কারখানার আড়াই লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি থেকে। এ নিয়ে কারখানার বিভিন্ন ক্রুটির কারণে গত এক মাসে ৪ বার উৎপাদন বন্ধ হয়ে যায়। ঘনঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লক্ষমাত্রা অর্জন না হওয়ায় সম্ভাবনা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, ভোরে কারখানার এসএনসি বয়লারে হঠাৎ করে ক্রটি দেখা দেয়ায় কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত কাজ শেষ হয়ে কারখানার উৎপাদন শুরু হতে আগামী ২ দিন সময় লাগতে পারে।