ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ভারতীয় মিশনে হামলা, নিহত ২

Link Copied!

Afghanistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার ই শরিফ শহরের ভারতীয় কনসুলেটে রোববার রাতে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় আফগান বিশেষ বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, রোববার রাতে কমপক্ষে চার বন্দুকধারী কনসুলেট ভবনে হামলা চালায়। তবে এতে মিশনের কেউ হতাহত হয়নি।
কনসুলেটের কাউন্সেল জেনারেল বি সরকার বলেছেন,‘ভবনের সবাই নিরাপদ রয়েছেন।’ তিনি আরো জানিয়েছেন, বন্দুকধারীরা কনসুলেট সংলগ্ন ভবন থেকে গুলি করেছিল। তবে তারা এর অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
আফগানিস্তানে ভারতের কূটনৈতিক মিশনগুলোতে এর আগেওে বহুবার হামলার ঘটনা হয়েছে। ২০০৮ ও ২০০৯ সালে কাবুলে ভারতীয় দূতাবাসে দুইবার হামলা চালানো হয়েছিল। ওই দুই হামলা বেশ কয়েকজন নিহতও হয়েছিল।  ২০১৪ সালের মে মাসেও হিরাতের ভারতীয় কনসুলেটে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা হামলা চালায়। এছাড়া ২০১৩ সালে জালালাবাদে এ জাতীয় অন্য এক হামলায় নয়জন নিহত হয়েছিল।