ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ মন্ত্রণালয়ের

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভাকে অতি দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে তাদের দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ এবং রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ধারণ করে বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
সোমবার দুপুরে সচিবালয়ে সারাদেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং সার্বিক পর্যালোচনা বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, ভূমিকম্প ও দুর্যোগ রোধে ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিল্ডিং কোড মেনে সবাইকে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।