ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধূমপান প্রবণতা দূর করতে শিক্ষিতদের এগিয়ে আসতে হবে

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সমাজ থেকে ধূমপান প্রবণতা দূর করতে হলে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর মধ্য থেকেই এই অভ্যাস দূর করার আন্দোলন শুরু করতে হবে। তারই অংশ হিসাবে চিকিৎসা শিক্ষায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অধূমপায়ীর প্রত্যয়নপত্র দাখিল করার ঘোষণা দেয়া হয়েছে।
রোববার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে কয়েকটি ধূমপানবিরোধী সংগঠনের নেতারা সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের এসব কথা বলেন মন্ত্রী।
২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই প্রত্যয়নপত্র দাখিলের সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয়া হবে জানিয়ে নাসিম বলেন, শুধু সিগারেট নয়, গুল, জর্দ্দা, সাদাপাতাসহ যেকোন তামাক সেবন থেকে মানুষকে বিরত রাখতে জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তির ক্ষেত্রে ধূমপায়ীদেরকে অযোগ্য ঘোষণা করায় সিদ্ধান্তের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান ধূমপানবিরোধী সংগঠনের নেতারা।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, নাটাবের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন আহম্মেদসহ বাংলাদেশ তামাকবিরোধী জোট, অ্যাকশন এইড ইন ডেভেলপমেন্ট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।