ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেহরানের সৌদি দূতাবাসে জনতার হামলা

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে শনিবার একদল বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। সৌদি সরকার সে দেশের ৫৬ বছর বয়সী শিয়া নেতা নিমর আল নিমরের শিরশ্ছেদ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই ওই হমলার ঘটনা ঘটে।
শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটিতে সন্ত্রাসী হামলা চালানো এবং হামলার পরিকল্পনার ঘটনায় যে ৪৭ জন অভিযুক্ত হয়েছিলেন তাদের সবার শিরশ্ছেদ করা হয়েছে। এদের মধ্যে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরও সামিল ছিলেন। ২০১১ সালে সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনায় আটক হয়েছিলেন শিয়া নেতা নিমর। কিন্তু সৌদি সরকার সন্ত্রাসী হিসেবেই তাকে দোষী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
নিমরের মৃদ্যুদণ্ড কার্যকর করার তথ্য প্রকাশিত হওয়ার পরপরই এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান ও ইরাক। শিয়া অধ্যুষিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি রিয়াদকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সৌদি সরকারকে এই মৃত্যুদণ্ডের চড়া মূল্য দিতে হবে। এর জবাবে শনিবারই ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা তেহরানের ওই বিবৃতিকে আগ্রাসি বলেও উল্লেখ করেছে।
শিয়া নেতা নিমরের হত্যাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরের তেল সমৃদ্ধ দুটি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে।