ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুদ্রার রিজার্ভ ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা

Link Copied!

takaঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত প্রায় ২৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা।
রিজার্ভ থেকে স্বল্প সুদে উদ্যোক্তাদের ঋণ দিলে দেশে কর্মসংস্থান ও রপ্তানী আয় বাড়বে বলে মনে করেন তারা। একইসঙ্গে তারা রিজার্ভের কিছু অংশ ব্যবহার করে বিদেশে তেল ও কয়লা খনি ক্রয়ের কথা বলেন।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত এক গোলটেবিল আলোচনায় কয়েকজন ব্যবসায়ী মূদ্রার রিজার্ভ ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলেন।
`কেমন চাই জাতীয় শিল্পনীতি` শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আলোচনা সভায় এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি একে আজাদ বলেন, রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক ২ বিলিয়ন ডলারের ফান্ড করেছে। এ ফান্ডকে ৪ বিলিয়ন ডলার করা দরকার। রিজার্ভে আমাদের ২৭ বিলিয়ন ডলার থাকার দরকার নেই। ফান্ড বাড়লে আমাদের রপ্তানি আয় বাড়বে।
এ সময় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘রিজার্ভ থেকে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার জন্য বিদেশে সরকারের বিনিয়োগ করা উচিত। তা দেশের জন্যই কাজে আসবে। তখন আমাদের অর্থও বাঁচবে। স্বল্প দামে তেল কিনতে পারবো। যা দেশে শিল্পায়নে ভূমিকা রাখবে।
নোয়াব সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইঁয়া, আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।