ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেল আবিবে বন্দুক হামলা, নিহত ২

Link Copied!

Guli-আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি পানশালায় শুক্রবার এক বন্দুক হামলায় মারা গেছে কমপক্ষে দুইজন এবং আহত হয়েছে আরো সাতজন।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড আল জাজিরাকে জানিয়েছেন, মধ্য তেল আবিবের ডিজেনগফ স্ট্রিটের একটি পানশালায় হামলা চালানো হয়েছে।
দেশটির সেনাবাহিনীর রেডিওকে ওই পানশালার মালিক জানান, হঠাৎ করে একজন লোক একটি স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে তার পানশালায় প্রবেশ করে এবং সবাইকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।
তিনি বলেন, ‘হামলার কারণ এখনো জানা যায়নি। বন্দুকধারীকে ধরার জন্য আমরা তেল আবিবে অভিযান চালাচ্ছি।’
বিবিসি জানিয়েছে, হামলার পর পুরো তেল আবিব ঘিরে রেখেছে ইসরায়েলের পুলিশ। হামলাটি কোনো সন্ত্রাসী হামলা, নাকি ইসরায়েল ফিলিস্তিন সহিংসতার অংশ তা এখানো পরিষ্কার না।