ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইলো ইসরায়েল

Link Copied!

israyelআন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পতাকা অবমাননার দায়ে সিঙ্গাপুর সরকারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েল। সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের একজন নিম্ন পদস্থ কূটনীতিক একটি অনুষ্ঠান চলাকালে সিঙ্গাপুরের পতাকা টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করার কারণে সিঙ্গাপুরের কাছে ক্ষমা চায় ইসরায়েল।
ইসরায়েলি দূতাবাস এই ঘটনাকে ‘দুঃখজনক ব্যবহার’ বলে উল্লেখ করেন এবং ওই দূতাবাস কর্মীকে শক্তভাবে নিয়ম শেখানো হবে বলেও জানান।
স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, এই ঘটনায় ইসরায়েলি অ্যাম্বাসেডরকে সিঙ্গাপুর সরকার তলব করেছিলেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, তাদের পতাকার এই অপব্যবহারকে তারা মারাত্মক অপরাধ হিসেবে দেখেছেন।
দূতাবাসের ওই কূটনীতিক টেবিলে সিঙ্গাপুরের পতাকা সাজিয়ে অনুষ্ঠান পরিচালনা করার সময় সেই ছবি তুলে একজন সিঙ্গাপুরি নাগরিক সোমবার অনলাইনে পোস্ট করার পরে সেটা নিয়ে তোলপাড় পড়ে যায়। ফটোগ্রাফার ইসরায়েলের ওই কূটনীতিককে সিঙ্গাপুরের মানুষ এবং পতাকার প্রতি অসম্মান দেখানোর জন্য অভিযুক্তও করেন।
ইসরায়েলি দূতাবাস থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদের একজন নিম্নপদস্থ কর্মীর দ্বারা সিঙ্গাপুরের প্রতি যে দুঃখজনক ব্যাবহার করা হয়েছে সেটা জেনে তারা আতংকিত এবং সেই কারণে তারা ক্ষমা চাচ্ছেন।’