ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির ভূমিকায় কিছু যোগ করার সিদ্ধান্ত সংসদেরই

Link Copied!

addul-hamidপাঞ্জেরী ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রপতি কতটা করতে পারেন, কী হবে তার ভূমিকা। রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয় তাহলে সংসদকেই সে সিদ্ধান্ত নিতে হবে।
এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে এসব কথা বলেছেন বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আরো বলেছেন, ‘সংবিধানে যদি কিছু যোগ করতে হয়, তাহলে সকল দলমত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যরা যেভাবে সংবিধানকে দাঁড় করাবে, সে মোতাবেকই রাষ্ট্রপতিকে চলতে হবে।’
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন করতে হলে শুধু রাজনৈতিক দল নয়, সংসদ সদস্যদের দু-তৃতীয়াংশের সম্মতি লাগবে।
২০১৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশকে বড় ধরনের সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই সময়ে রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্বের বিষয়ে তিনি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অন্যান্য দল ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তাদের বক্তব্য পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাকে জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, ‘অর্থাৎ সাংবিধানিকভাবে যেটুকু দায়িত্ব পালন করা সেখানে আমি কৃপণতা করিনি, আমি বলবো যে সততার সঙ্গেই তা পালন করেছি।’