ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত সঙ্কটে পাকিস্তান-আফগানিস্তান হটলাইন

Link Copied!

pak-bordarআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত দিয়ে তালেবানসহ আরও অনেক সশস্ত্র বিদ্রোহী দলের অনাকাঙ্ক্ষিত যাতায়াত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বেশ অনেকদিন যাবত। তারা পরস্পরকে দুষলেও সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য কেউই এতদিন পদক্ষেপ নেন নি। অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী প্রধানরা মিলে সীমান্তজনিত উদ্বেগ কমাতে এবং নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠা করেছেন টেলিফোন হটলাইন।
পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই টেলিফোন হটলাইনটি প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে সীমান্তের উপরে দুই দেশে মধ্যকার বোঝাপড়ার সুবিধার্থে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আফগানিস্তানের কাবুল সফরকালে এই উদ্যোগের সিদ্ধান্ত নেন।
তালেবানসহ অন্যান্য সন্ত্রাসী দলের হুমকি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় দুই দেশের মধ্যে একটা বোঝাপড়া জরুরি হয়ে দেখা দিয়েছিল। কারণ ডিসেম্বর মাসের শুরুতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি নৃশংসতা বৃদ্ধির জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী দলগুলোকে দায়ী করেন।
তাছাড়া আফগান কর্তৃপক্ষ প্রায়ই আফগান তালেবানদের নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে দায়ী করেন। তাদের অভিযোগ, তালেবানদের শীর্ষ নেতারা পাকিস্তানে অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু পাকিস্তান যথারীতি এই অভিযোগ প্রত্যাখান করে আসছে।
দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত এই হটলাইনের খবরের পাশাপাশি আরও জানা যায় আগামী সপ্তাহে তারা আলোচনায় বসবেন। এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনও তালেবান সংক্রান্ত আফগান শান্তি আলোচনার প্রস্তুতি সম্পন্ন করবে। তালেবানদের সাথে শান্তি আলোচনার সফলতার জন্য আফগান পাকিস্তান সুসম্পর্ক জরুরি।