ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাকশ্রমিকেরা করবে জয় নিশ্চয়ই…

Link Copied!

germents-workarনিজস্ব প্রতিবেদক : হাতে লাল-সবুজ পতাকা আর শ্রমিকের প্রতীক লাল পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল পোশাকশ্রমিকদের। মুখে স্লোগান। তাদের মাত্র ৬টি দাবি। আর এ দাবিগুলো তারা নতুন বছরে আদায় করে ছাড়বেই।
এমন অঙ্গীকার নিয়েই নেমে নেমেছিল হাজারো পোশাকশ্রমিক। নতুন বছরের প্রথম দিনে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রা নতুন বছর উদযাপনের। শিরোনাম ‘আমরা করব জয়-২০১৬’।
শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু করে হাইকোর্ট, তোপখানা রোড, পল্টন মোড় হয়ে তোপখানা রোডস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নতুন বছরে মিষ্টিমুখ করানো হয় পোশাকশ্রমিকদের।
২০১৬ সালে তাদের প্রধান ৬টি দাবি হলো : নিরাপদ কর্মস্থল, জীবনযাপন উপযোগী মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, সাপ্তাহিক ছুটি, ম্যাটারনিটি ছুটি ও সকল কারখানায় চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন।
শোভাযাত্রার আগে প্রেসক্লাবের সামনে আয়োজিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। সংহতি বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ।
এ ছাড়া বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, মো. ফারুক খান, আরিফা আক্তার, কবির হোসেন, জেসমিন আক্তার, নাসিমা আক্তার, মো. রফিক।
ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম, রানু বেগম, পারভীন আক্তার, মো. মাসুদ রানা, মো. কাশেম, মো. সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।