ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সন্ত্রাসী হামলা হবে যুক্তরাজ্যে, রাজনীতিতে টিকবে না ট্রাম্প’

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ২০১৬ সালে বড় ধরনের সন্ত্রাসী হামলা হবে বলে মনে করেন দেশটির তিন-চতুর্থাংশ মানুষ এবং ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আগামী বছর মার্কিন রাজনীতি থেকে ছিটকে পড়বেন ডোনাল্ড ট্রাম্প।
দেশটির প্রধান বেসরকারি জরিপ কোম্পানি ইপসস মরি’র জরিপে উঠে এসেছে এসব তথ্য। ২০১৬ সাল বিষয়ে দেশটির সাধারণ মানুষের ভবিষ্যৎবাণী জানতে এ জরিপ চালায় তারা।
গত বছর এ বিষয়ে একই সংস্থার চালানো জরিপে ৪৯ শতাংশ মানুষ ২০১৫ সালে যুক্তরাজ্যের মাটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা ব্যক্ত করেছিল। চলতি বছরের এ হার ৭৪ শতাংশে পৌঁছেছে।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মানুষের মধ্যে সন্ত্রাসী হামলার ভয় ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে জরিপের ফলাফলে বড় ধরনের এই পরিবর্তন এসেছে।
এছাড়া দেশটির ৫৮ শতাংশ মানুষ মনে করেন, ২০১৬ সালে সিরিয়া যুদ্ধে স্থল সেনা পাঠাবে তাদের দেশ এবং ৫৩ শতাংশ মানুষ মনে করেন, ২০১৬ সালেও যুক্তরাজ্যের নেতৃত্ব দেবেন দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
নিজেদের জীবনমান সম্পর্কে ২২ শতাংশ ব্রিটিশ মনে করেন, ২০১৬ সালে তাদের জীবন যাত্রার মান উন্নত হবে ৫৮ শতাংশ মনে করেন, তাদের জীবন যাত্রার মান স্থিতিশীল থাকবে এবং ২০ শতাংশের ধারণা, তাদের জীবনমান আগের চেয়ে খারাপ হবে।
ইপসস মরির রাজনৈতিক গবেষণা প্রধান গিডেওন স্কিনার এ বিষয়ে বলেন, ‘প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে মানুষের মনে নতুন ভয় সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে। আমাদের চার ভাগের তিন ভাগ মানুষই আগামী বছর নিয়ে বড় ধরনের ভীতির মধ্যে আছেন।’
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের ১০৪০ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়।