ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

Link Copied!

CECনিজস্ব প্রতিবেদক : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, অনিয়ম ও সহিংসতার কারণে ৫০টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে এবং একটি পৌরসভা নির্বাচন বাতিল করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘রাজনৈকি দল, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে এবং তাদের সহযোগিতায় ভোট গণনাও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা রাখি।’
নির্বাচন কমিশন অসহায় বলে বিএনপি যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়ে কাজী রকিবউদ্দীন বলেন, ‘কারো সহযোগিতা চাওয়া অসহায়ের কিছু নয়। মাঠ পর্যায়ে কর্মকর্তা ও প্রাশসান ইসির নিয়ন্ত্রণে ছিল। অনেক রাজনৈতিক দল আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা দ্রুত অ্যাকশন নেয়ার চেষ্টা করেছি।’