ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী আইন বাস্তবায়নের দাবি

Link Copied!

potibondiনিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। প্রতিবন্ধীদের সুরক্ষার যে সব আইন রয়েছে সেগুলো বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় সংলাপ-২০১৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। বাংলাদেশ প্রতিবন্ধী সমিতি (বিপিকেএস) এই সংলাপের আয়োজন করে।
তারিক-উল-ইসলাম বলেন, ‘শুধু সরকারের উপর ভরসা না করে নিজ নিজ জায়গা থেকে নিজের মতো কাজ করতে হবে। সরকার যেসব কার্যক্রম পরিচালনা করছে সেগুলো রক্ষা করার প্রতিও গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিপিকেএস’র নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল বলেন, ‘সকল সরকারি কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্য বিষয়টি নিশ্চিত করা যায়। এটাকে জাতীয় উন্নয়নের অগ্রাধিকার বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। উচ্চপর্যায়ের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জরুরি প্রয়োজনে তাগিদে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি নীতিনির্ধারনী আলোচনা সভার মাধ্যমে সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি ও আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।’
বিপিকেএস-এর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে আয়োজিত সংলাপে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।