ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে খনি ধ্বসের ৫ দিন পরও জীবিত ৮

Link Copied!

khoniআর্ন্তজাতিক ডেস্ক :  গত ২৫ ডিসেম্বর পূর্ব চীনের শ্যানডং প্রদেশের একটি খনি ধ্বসে পড়ে আটকা পড়েন খনি শ্রমিকেরা। তারপর থেকে উদ্ধারকর্মীরা অবিরাম চেষ্টা চালিয়ে আসছেন আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য। অবশেষে ৫ দিন পর তারা ভূমি থেকে ৭২০ ফিট গভীরে আটকে পড়া আরও ৮ জন জীবিত মানুষের সন্ধান পেয়েছেন।
চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভির প্রচারিত ফুটেজে দেখা যায় উদ্ধারকর্মীরা ইন্টারকমে আটকে পড়া শ্রমিকদের সাথে কথা বলছেন। তারা গত পাঁচদিন যাবত অভুক্ত অবস্থায় রয়েছেন। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ড্রিল মেশিনে ছিদ্র করে আটকে পড়া শ্রমিকদের খাবার এবং পানি সরবরাহ করছেন।
উদ্ধারকর্মীরা আলোকসংবেদী ক্যামেরায় প্রথম জীবিত শ্রমিকদের অস্তিত্বের সাড়া পান। তবে তারা এতো গভীরে আটকা পড়েছেন যে তাদেরকে উদ্ধার করার কাজটি হবে দুঃসাধ্য। সামান্য ভুলের কারনে ধ্বসে চাপা পড়ে নিহত হতে পারেন তারা। তবে উদ্ধারকর্মীরা এখনো আশাবাদী।
উল্লেখ্য, গত বড়দিনের এই দুর্ঘটনার সময় খনিতে ২৯ জন শ্রমিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন মারা গেছেন এবং ৯ জন এখনো নিখোঁজ।