ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২২

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর মারদানের একটি সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্র থেকে জানানো হয়, মারদানের জাতীয় তথ্য নিবন্ধন অফিসের সামনে বোমাটি বিস্ফোরিত হয়। তালেবানদের যোদ্ধাদের একটি অংশ এই হামলার দায় স্বীকার করলেও এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের পেশোয়ার হামলায় ১৫০ জন ছাত্র-শিক্ষক মারা যাওয়ার পর এটাই দ্বিতীয় বৃহত্তম হামলা।
সংবাদ সূত্রে জানা যায়, হামলাকারী একটা মোটর সাইকেলে করে অফিসের সামনে আসেন এবং নিরাপত্তা বাহিনীর একজন সদস্য গেটে তাকে থামালে তিনি বোমা বিস্ফোরিত করেন। হামলাকারীকে যদি অফিসের গেটে আটকানো না হতো তাহলে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেত। কারণ পুলিশের ধারণা, কমপক্ষে ১২ কেজি বিস্ফোরক পদার্থ ব্যাবহার করা হয়েছে এই হামলায়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।