ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের চেয়েও উচ্চমাত্রার কারচুপি হচ্ছে

Link Copied!

Osman-Farukনিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচন ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের চেয়েও উচ্চমাত্রার কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।বুধবার নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাকালে তিনি এ অভিযোগ করেন।ওসমান ফারুক বলেন, ‘নির্বাচন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। সরকারের পক্ষে থেকে বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা কোথায় শান্তি দেখছে তা আমরা জানি না। এটা যদি শান্তিপূর্ণ হয় তাহলে অশান্তি কী?’সরকার দলীয় মেয়র প্রার্থীদের সমর্থকের কারণে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্বপালন করতে পারছে না বলে দাবি করে তিনি বলেন, ‘সরকার যেভাবে নির্বাচন করছে তাতে গণতন্ত্র ফিরে আসার পথ আরো বাধাগ্রস্ত হচ্ছে।’ এরপরও যদি শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে তাহলে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।নির্বাচন কমিশনের সচিব বিএনপির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করায় আক্ষেপ করে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, ‘আমরা তার সঙ্গে দুইবার দেখা করতে গিয়েছিলাম। দুইবারই আমাদেরকে অপেক্ষা করতে বলে শেষে তিনি দেখা করেননি। আমরা রাস্তার কোনো পাতি নেতা নই, সাবেক মন্ত্রী।’